ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্নীতির দায়ে দুই ফুটবল কর্মকর্তাকে আজীবন নিষেধাজ্ঞা ফিফার

ছবি : সংগৃহিত
ফলো করুন

আর্থিক অনিয়ম ও তহবিল অপব্যবহারের দায়ে দুই দেশের ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতিকে আজীবনের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শাস্তিপ্রাপ্তরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিল। দুজনকেই ১০ লাখ সুইস ফ্রাঁ করে জরিমানাও করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে ফিফার স্বাধীন নৈতিকতা কমিটির বিচারিক চেম্বার এ সিদ্ধান্তের কথা জানায়।

ফিফার তথ্য অনুযায়ী, ভিনসেন্ট ক্যাসেলের বিরুদ্ধে দায়িত্বের অপব্যবহার, ধারাবাহিক স্বার্থের সংঘাত, ফিফা ও মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থের অপব্যবহার এবং ফেডারেশনের কর্মীদের শারীরিক ও মানসিক অখণ্ডতার ওপর প্রভাব ফেলে এমন আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

ক্যাসেলের বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল। ২০১১ সালে ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কর্মকর্তাদের ঘিরে আলোচিত নির্বাচনী ঘুষ কেলেঙ্কারিতেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ফিফার তৎকালীন নৈতিকতা কমিটি।

অন্যদিকে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিলের বিরুদ্ধে ফিফার কোভিড-১৯ রিলিফ প্ল্যানের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

করোনাভাইরাস মহামারির সময় সদস্য দেশগুলোর ফুটবল কার্যক্রম সচল রাখতে অনুদান ও ঋণ সহায়তার জন্য বড় অঙ্কের তহবিল ঘোষণা করেছিল ফিফা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তহবিলের অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর এবং সম্পত্তি কেনার কাজে ব্যবহারের অভিযোগে জলিল নিজ দেশেও দণ্ডিত হয়েছেন।

এ ঘটনায় মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক অর্থ ও প্রশাসন পরিচালক মোহাম্মদ আগিলকেও ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে তাকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

ফিফা জানিয়েছে, তহবিলের অপব্যবহার সহজ করা, অনিয়ম গোপন করা, জাল নথি ব্যবহার এবং নৈতিকতা কমিটির তদন্তে সহযোগিতা না করার দায়ে আগিলের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তানডিকা হিউজকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিফা ও ফেডারেশনের সম্পদ নিয়ে অনিয়মিত লেনদেন থেকে সুবিধা নেওয়া এবং তা সহজতর করার দায়ে তাকে দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

ট্যাগ : ফিফা

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতির দায়ে দুই ফুটবল কর্মকর্তাকে আজীবন নিষেধাজ্ঞা ফিফার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ