ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু | ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, তিস্তা নদী ও এর আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় এই মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সামাজিক সমস্যা নিয়েও কথা বলেন আসাদুল হাবিব দুলু। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে নারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য ১১টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে জিআর চাল দেওয়া হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাসসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : লালমনিরহাট তিস্তা মহাপরিকল্পনা আসাদুল হাবিব দুলু

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, তিস্তা নদী ও এর আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় এই মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সামাজিক সমস্যা নিয়েও কথা বলেন আসাদুল হাবিব দুলু। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে নারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য ১১টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে জিআর চাল দেওয়া হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাসসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ