ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় ইসরায়েলের পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার ভারতের নয়াদিল্লিতে সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন ও দখলদারত্বের ইতিহাস হামাসের চেয়েও অনেক পুরোনো। তার মতে, মালয়েশিয়া ও ভারত উভয় দেশই ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। সে কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে উপনিবেশ স্থাপনকে সমর্থন করা যায় না।

গাজায় চলমান বোমাবর্ষণ ও প্রাণহানির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নৃশংস এবং তা বন্ধ হওয়া প্রয়োজন।

তবে সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান সম্পর্ক এবং সন্ত্রাসবাদ ইস্যুতে তুলনামূলক সতর্ক অবস্থান নেন আনোয়ার।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনাকে পাকিস্তানের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে আখ্যা দেবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে মদদদাতা বলতেও অস্বীকৃতি জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ার বলেন, ভারতের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, সেটি তিনি বোঝেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক যেমন রয়েছে, একইভাবে পাকিস্তানের সঙ্গেও মালয়েশিয়ার সম্পর্ক রয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন তিনি।

ভারতকে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার দেশ হিসেবে উল্লেখ করে আনোয়ার বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন।

এবারের ব্রিকস সম্মেলনে পশ্চিম এশিয়ার সংঘাত, গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিরোধের কূটনৈতিক সমাধানের বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে রয়েছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : মালয়েশিয়া গাজা ইসরায়েল আনোয়ার ইব্রাহিম ব্রিকস সম্মেলন

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গাজায় ইসরায়েলের পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার ভারতের নয়াদিল্লিতে সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন ও দখলদারত্বের ইতিহাস হামাসের চেয়েও অনেক পুরোনো। তার মতে, মালয়েশিয়া ও ভারত উভয় দেশই ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। সে কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে উপনিবেশ স্থাপনকে সমর্থন করা যায় না।

গাজায় চলমান বোমাবর্ষণ ও প্রাণহানির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নৃশংস এবং তা বন্ধ হওয়া প্রয়োজন।

তবে সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান সম্পর্ক এবং সন্ত্রাসবাদ ইস্যুতে তুলনামূলক সতর্ক অবস্থান নেন আনোয়ার।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনাকে পাকিস্তানের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে আখ্যা দেবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে মদদদাতা বলতেও অস্বীকৃতি জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ার বলেন, ভারতের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, সেটি তিনি বোঝেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক যেমন রয়েছে, একইভাবে পাকিস্তানের সঙ্গেও মালয়েশিয়ার সম্পর্ক রয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন তিনি।

ভারতকে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার দেশ হিসেবে উল্লেখ করে আনোয়ার বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন।

এবারের ব্রিকস সম্মেলনে পশ্চিম এশিয়ার সংঘাত, গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিরোধের কূটনৈতিক সমাধানের বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে রয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ