ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াত রাষ্ট্রকে অশান্ত করলে আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খাঁন

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, শেখ হাসিনাকে আবার দেশের রাজনীতিতে ফেরাতে জামায়াতে ইসলামী পরোক্ষভাবে সহায়তা করছে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এবং দলটির বাংলাদেশে পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন। তবে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং জামায়াতের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড সেই পথ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চেরও সমালোচনা করেন রাশেদ। তিনি বলেন, জাতীয় সংকটের সময়ে সরকারকে সহযোগিতা করা উচিত। তার মতে, লংমার্চ ও উত্তেজনামূলক রাজনৈতিক কর্মসূচি দেশে অস্থিরতা বাড়াতে পারে।

তিনি আরও দাবি করেন, রাষ্ট্র অস্থিতিশীল হলে তার সুযোগ আওয়ামী লীগ নিতে পারে। এ কারণে জামায়াতকে আরও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আবরার ফাহাদ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকার তার চেতনাকে ধারণ করছে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সম্মান ও মর্যাদার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ার কথা বলেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, শেখ হাসিনা ও আলোচিত বিভিন্ন মামলার আসামিদের ফেরত দেওয়ার বিষয়ে ভারত অবস্থান স্পষ্ট না করলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না।

তিনি আরও বলেন, আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণ করা হয়েছে। আবরার হত্যা মামলার বিচার বাংলাদেশের মাটিতেই সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এবং কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাশেদ খাঁন আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা কুষ্টিয়া

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত রাষ্ট্রকে অশান্ত করলে আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, শেখ হাসিনাকে আবার দেশের রাজনীতিতে ফেরাতে জামায়াতে ইসলামী পরোক্ষভাবে সহায়তা করছে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এবং দলটির বাংলাদেশে পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন। তবে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং জামায়াতের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড সেই পথ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চেরও সমালোচনা করেন রাশেদ। তিনি বলেন, জাতীয় সংকটের সময়ে সরকারকে সহযোগিতা করা উচিত। তার মতে, লংমার্চ ও উত্তেজনামূলক রাজনৈতিক কর্মসূচি দেশে অস্থিরতা বাড়াতে পারে।

তিনি আরও দাবি করেন, রাষ্ট্র অস্থিতিশীল হলে তার সুযোগ আওয়ামী লীগ নিতে পারে। এ কারণে জামায়াতকে আরও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আবরার ফাহাদ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকার তার চেতনাকে ধারণ করছে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সম্মান ও মর্যাদার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ার কথা বলেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, শেখ হাসিনা ও আলোচিত বিভিন্ন মামলার আসামিদের ফেরত দেওয়ার বিষয়ে ভারত অবস্থান স্পষ্ট না করলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না।

তিনি আরও বলেন, আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণ করা হয়েছে। আবরার হত্যা মামলার বিচার বাংলাদেশের মাটিতেই সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এবং কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ