ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ত্রয়োদশ সংসদে চার গুরুত্বপূর্ণ কমিটি গঠন

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিগুলো হলো কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উপস্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পিটিশন কমিটি গঠন করেন।

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুযায়ী ৮ সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেশ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম, নূরুন্নিসা সিদ্দীকা এবং জি এম নজরুল ইসলাম।

কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধির আওতায় ১০ সদস্যের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে।

কমিটির সদস্যরা হলেন আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, ফেরদৌসী আহমেদ, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান।

নাগরিকদের আবেদন বা পিটিশন পর্যালোচনার জন্য কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম আশরাফ উদ্দিন, রকিবুল ইসলাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান।

নতুন এসব কমিটি সংসদের কার্যক্রম পরিচালনা, সরকারি প্রতিশ্রুতি তদারকি, মন্ত্রণালয় সম্পর্কিত কাজ পর্যালোচনা এবং নাগরিকদের আবেদন নিষ্পত্তিতে ভূমিকা রাখবে।

ট্যাগ : জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ সংসদে চার গুরুত্বপূর্ণ কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ