ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেওয়ার ঘোষণা সরোয়ার আলমগীরের

ছবি: সংগৃহীত
ফলো করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বিএনপির এই নেতা বলেছেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের গুরুত্ব বিবেচনা করেই আগামী নির্বাচনেও প্রার্থী বাছাই করা হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সকাল ৯টায় শুরু হওয়া সভা চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।

সভায় সরোয়ার আলমগীর বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা ও সাঁওতালসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাঁকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করেছেন। ভোটারদের এই সমর্থনের ঋণ কখনো শোধ করতে পারবেন না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তোলার প্রত্যয় জানান।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে জনগণের বিভিন্ন দাবির প্রতিফলন রয়েছে। পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

দলীয় শৃঙ্খলার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায়ের ক্ষেত্রে কাউকে ছাড় দিচ্ছেন না; মন্ত্রী থেকে সংসদ সদস্য—কেউই এর বাইরে নন। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সহযোগিতা চান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী তৃণমূলকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, তৃণমূল নেতাকর্মীদের অবদানেই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী ইউপি নির্বাচনে তিনি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলের প্রতিনিধিদের বেছে নেবেন বলেও জানান। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে সংসদ সদস্যকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।

এতে ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি এবং নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেওয়ার ঘোষণা সরোয়ার আলমগীরের

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বিএনপির এই নেতা বলেছেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের গুরুত্ব বিবেচনা করেই আগামী নির্বাচনেও প্রার্থী বাছাই করা হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সকাল ৯টায় শুরু হওয়া সভা চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।

সভায় সরোয়ার আলমগীর বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা ও সাঁওতালসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাঁকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করেছেন। ভোটারদের এই সমর্থনের ঋণ কখনো শোধ করতে পারবেন না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তোলার প্রত্যয় জানান।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে জনগণের বিভিন্ন দাবির প্রতিফলন রয়েছে। পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

দলীয় শৃঙ্খলার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায়ের ক্ষেত্রে কাউকে ছাড় দিচ্ছেন না; মন্ত্রী থেকে সংসদ সদস্য—কেউই এর বাইরে নন। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সহযোগিতা চান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী তৃণমূলকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, তৃণমূল নেতাকর্মীদের অবদানেই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী ইউপি নির্বাচনে তিনি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলের প্রতিনিধিদের বেছে নেবেন বলেও জানান। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে সংসদ সদস্যকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।

এতে ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি এবং নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ