ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

লক্ষ্মীপুরে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধে জড়িত নেতাদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে যুবদলের নেতৃত্বে ভালো মানুষদের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “কোনো নেতা যদি মাদক, নারী ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে বিএনপিতে তার কোনো স্থান নেই।” লক্ষ্মীপুরের রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

যুবদলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “এজন্য ভালো লোককে যুবদলের নেতৃত্বে দেবো।” পাশাপাশি লোহালক্কড় নিয়ে চলাফেরা করে রাজনীতি করার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, “লোহা লক্করের রাজনীতি লক্ষ্মীপুরে চলবে না।”

বিএনপির রাজনীতিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, “কোনো ধরনের অপকর্মের সঙ্গে যদি কেউ জড়িত হয় অথবা আওয়ামী লীগের আগের লোকের সঙ্গে থেকে অপকর্মে লিপ্ত হয়ে কিছু মাল কামাবেন, অপকর্ম করবেন, ওই সুযোগ বিএনপির রাজনীতিতে তারেক জিয়ার আমলে হবে না।”

সভায় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ অন্যরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধে জড়িত নেতাদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে যুবদলের নেতৃত্বে ভালো মানুষদের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “কোনো নেতা যদি মাদক, নারী ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে বিএনপিতে তার কোনো স্থান নেই।” লক্ষ্মীপুরের রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

যুবদলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “এজন্য ভালো লোককে যুবদলের নেতৃত্বে দেবো।” পাশাপাশি লোহালক্কড় নিয়ে চলাফেরা করে রাজনীতি করার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, “লোহা লক্করের রাজনীতি লক্ষ্মীপুরে চলবে না।”

বিএনপির রাজনীতিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, “কোনো ধরনের অপকর্মের সঙ্গে যদি কেউ জড়িত হয় অথবা আওয়ামী লীগের আগের লোকের সঙ্গে থেকে অপকর্মে লিপ্ত হয়ে কিছু মাল কামাবেন, অপকর্ম করবেন, ওই সুযোগ বিএনপির রাজনীতিতে তারেক জিয়ার আমলে হবে না।”

সভায় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ অন্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ