ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত
ফলো করুন

টেম্বা বাভুমার দুর্দান্ত ১৭৯ রানের ইনিংসের পর ক্যাগিসো রাবাদার বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টে এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা।

বৃষ্টির কারণে প্রথম দুই দিনে মাত্র ৪৩ ওভার খেলা হলেও ম্যাচের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত নিজেদের হাতে নেয় দক্ষিণ আফ্রিকা। বাভুমার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে মাত্র ৯৯ রানে। ফলে ফলোঅনে পড়ে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৬ রান। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল আর ছয়টি উইকেট।

পঞ্চম দিনে ট্রাভিস হেড ও স্কট বোল্যান্ডের ব্যাটে লড়াই চালিয়ে যায় অস্ট্রেলিয়া। দুজনের জুটিতে আসে ৫৯ রান। সেঞ্চুরি তুলে নিয়ে দলের আশা জিইয়ে রাখার চেষ্টা করেন হেড। তাঁর ইনিংস থামে ১২১ রানে।

তবে হেডের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি স্টিভেন স্মিথ। ২০ বল খেলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। এরপর উইয়ান মুল্ডার ফিরিয়ে দেন ধৈর্য ধরে ব্যাট করতে থাকা বোল্যান্ডকে। ১৬৬ বল মোকাবিলা করে ৪০ রান করেন বোল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে শেষদিকে লড়াই চালিয়ে যান অ্যালেক্স ক্যারি। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় হার এড়ানো সম্ভব হয়নি। প্যাট কামিন্স ৪, মিচেল স্টার্ক ১১ এবং জশ হ্যাজলউড কোনো রান না করেই আউট হন। ক্যারি ৩৭ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্যাগিসো রাবাদা। তিনি নেন চারটি উইকেট। বাভুমার বড় ইনিংস ও বোলারদের কার্যকর পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পায় স্বাগতিকরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

টেম্বা বাভুমার দুর্দান্ত ১৭৯ রানের ইনিংসের পর ক্যাগিসো রাবাদার বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টে এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা।

বৃষ্টির কারণে প্রথম দুই দিনে মাত্র ৪৩ ওভার খেলা হলেও ম্যাচের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত নিজেদের হাতে নেয় দক্ষিণ আফ্রিকা। বাভুমার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে মাত্র ৯৯ রানে। ফলে ফলোঅনে পড়ে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৬ রান। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল আর ছয়টি উইকেট।

পঞ্চম দিনে ট্রাভিস হেড ও স্কট বোল্যান্ডের ব্যাটে লড়াই চালিয়ে যায় অস্ট্রেলিয়া। দুজনের জুটিতে আসে ৫৯ রান। সেঞ্চুরি তুলে নিয়ে দলের আশা জিইয়ে রাখার চেষ্টা করেন হেড। তাঁর ইনিংস থামে ১২১ রানে।

তবে হেডের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি স্টিভেন স্মিথ। ২০ বল খেলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। এরপর উইয়ান মুল্ডার ফিরিয়ে দেন ধৈর্য ধরে ব্যাট করতে থাকা বোল্যান্ডকে। ১৬৬ বল মোকাবিলা করে ৪০ রান করেন বোল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে শেষদিকে লড়াই চালিয়ে যান অ্যালেক্স ক্যারি। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় হার এড়ানো সম্ভব হয়নি। প্যাট কামিন্স ৪, মিচেল স্টার্ক ১১ এবং জশ হ্যাজলউড কোনো রান না করেই আউট হন। ক্যারি ৩৭ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্যাগিসো রাবাদা। তিনি নেন চারটি উইকেট। বাভুমার বড় ইনিংস ও বোলারদের কার্যকর পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পায় স্বাগতিকরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ