ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজাকার ও নব্য ফ্যাসিবাদী শক্তির হাতে স্বাধীনতা নিরাপদ নয়: টুকু

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য এবং সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি কিংবা নব্য ফ্যাসিবাদী—কোনো পক্ষের কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও জনগণই তাদের প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। জনগণ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ।’

একাত্তরের স্বাধীনতাবিরোধী এবং নব্য ফ্যাসিবাদী শক্তির প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘একটি দল স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, তাদের রাজাকার বলা হয়। আরেকটি দল নব্য ফ্যাসিবাদ হিসেবে বিদায় নিয়েছে। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। একইভাবে একাত্তরে যারা রাজাকার ছিল, তাদেরও কোনো অনুশোচনা নেই। তারা দেশে ষড়যন্ত্র করলেও সফল হতে পারবে না। কারণ, ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না।’

দেশপ্রেমকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমকে বুকে ধারণ করে সবাইকে পথ চলতে হবে। দেশকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ সঙ্গে রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ ও সজাগ থাকি, তাহলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই।’

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাজাকার ও নব্য ফ্যাসিবাদী শক্তির হাতে স্বাধীনতা নিরাপদ নয়: টুকু

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য এবং সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি কিংবা নব্য ফ্যাসিবাদী—কোনো পক্ষের কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও জনগণই তাদের প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। জনগণ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ।’

একাত্তরের স্বাধীনতাবিরোধী এবং নব্য ফ্যাসিবাদী শক্তির প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘একটি দল স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, তাদের রাজাকার বলা হয়। আরেকটি দল নব্য ফ্যাসিবাদ হিসেবে বিদায় নিয়েছে। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। একইভাবে একাত্তরে যারা রাজাকার ছিল, তাদেরও কোনো অনুশোচনা নেই। তারা দেশে ষড়যন্ত্র করলেও সফল হতে পারবে না। কারণ, ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না।’

দেশপ্রেমকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমকে বুকে ধারণ করে সবাইকে পথ চলতে হবে। দেশকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ সঙ্গে রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ ও সজাগ থাকি, তাহলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ