ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়: স্বাস্থ্যসচিব

ছবি: সংগৃহীত
ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জানান, জেলাটি ডেঙ্গুর অন্যতম হটস্পট এবং রেড জোন হিসেবে চিহ্নিত। ওই দিন হাসপাতালটিতে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

স্বাস্থ্যসচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি হঠাৎ করে খারাপ হয়নি। গত বছর ও তার আগের বছরেও অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে হাসপাতালে রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন এবং ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে আক্রান্ত হওয়ার আগেই মানুষকে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ বছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে থেমে থেমে ঘন ঘন বৃষ্টিপাতকে উল্লেখ করেন স্বাস্থ্যসচিব। তাঁর মতে, অল্প বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকায় এডিস মশার প্রজনন বেড়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। দেশের আট থেকে ১০টি হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জও রয়েছে বলে জানান সচিব।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও বৃষ্টির পানি জমতে না দেওয়ার আহ্বান জানান ড. আ ন ম বজলুর রশীদ। একই সঙ্গে বাড়ি ও হাসপাতালে মশারি ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসচিব এর আশপাশের এলাকা, রান্নাঘর এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন। পরে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়: স্বাস্থ্যসচিব

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জানান, জেলাটি ডেঙ্গুর অন্যতম হটস্পট এবং রেড জোন হিসেবে চিহ্নিত। ওই দিন হাসপাতালটিতে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

স্বাস্থ্যসচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি হঠাৎ করে খারাপ হয়নি। গত বছর ও তার আগের বছরেও অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে হাসপাতালে রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন এবং ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে আক্রান্ত হওয়ার আগেই মানুষকে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ বছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে থেমে থেমে ঘন ঘন বৃষ্টিপাতকে উল্লেখ করেন স্বাস্থ্যসচিব। তাঁর মতে, অল্প বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকায় এডিস মশার প্রজনন বেড়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। দেশের আট থেকে ১০টি হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জও রয়েছে বলে জানান সচিব।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও বৃষ্টির পানি জমতে না দেওয়ার আহ্বান জানান ড. আ ন ম বজলুর রশীদ। একই সঙ্গে বাড়ি ও হাসপাতালে মশারি ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসচিব এর আশপাশের এলাকা, রান্নাঘর এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন। পরে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ