ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াত বহিষ্কৃত এমপিকে ছাড়াই গঠিত হলো সংসদীয় কমিটি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হলে বিরোধীদলীয় নেতা এর বিষয়ে আপত্তি জানান। পরে সেই আপত্তির পরিপ্রেক্ষিতে তাকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করা হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত একজন সংসদ সদস্যকে কোনো সংসদীয় কমিটিতে না রাখার সিদ্ধান্ত ইতিবাচক। নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত ভবিষ্যৎ সংসদীয় কার্যক্রমে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের গুরুতর অভিযোগের কথা উল্লেখ করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দল থেকে বহিষ্কারের পর সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিতে তার অন্তর্ভুক্তির প্রস্তাবও শেষ পর্যন্ত অনুমোদন পায়নি।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলাম সংসদীয় কমিটি

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত বহিষ্কৃত এমপিকে ছাড়াই গঠিত হলো সংসদীয় কমিটি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হলে বিরোধীদলীয় নেতা এর বিষয়ে আপত্তি জানান। পরে সেই আপত্তির পরিপ্রেক্ষিতে তাকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করা হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত একজন সংসদ সদস্যকে কোনো সংসদীয় কমিটিতে না রাখার সিদ্ধান্ত ইতিবাচক। নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত ভবিষ্যৎ সংসদীয় কার্যক্রমে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের গুরুতর অভিযোগের কথা উল্লেখ করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দল থেকে বহিষ্কারের পর সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিতে তার অন্তর্ভুক্তির প্রস্তাবও শেষ পর্যন্ত অনুমোদন পায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ