ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: স্বপন

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় সংসদ কার্যকর থাকার পরও সংসদীয় বিতর্ক দ্রুত রাজপথের কর্মসূচিতে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সিটিজেন ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস।

জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় গণতন্ত্রে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব বিরোধী দলের। সংসদে সরকারের নীতি ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা, সমালোচনা করা এবং বিকল্প প্রস্তাব দেওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে না লাগিয়ে দ্রুত রাজপথের কর্মসূচির দিকে যাওয়া গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয়।

লংমার্চসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদ যখন কার্যকরভাবে চলছে, তখন এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা প্রয়োজন।

তার মতে, বিরোধী দলের ভূমিকা শুধু সরকারকে চাপে রাখা নয়। সরকারের ভুলত্রুটি চিহ্নিত করার পাশাপাশি কার্যকর, বাস্তবসম্মত ও গঠনমূলক প্রস্তাব দেওয়াও সংসদীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ।

জহির স্বপন বলেন, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিতে দেশি-বিদেশি বিভিন্ন মহল সক্রিয় থাকতে পারে। তাই রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে দেশের সামগ্রিক স্বার্থ ও স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রাখা উচিত।

বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক সংকট কাটিয়ে দেশকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া সমস্যার সমাধান অল্প সময়ে সম্ভব নয়। তবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন নীতিগত উদ্যোগ নিচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমদানিনির্ভর জ্বালানি নীতি এবং দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে কাজে না লাগানোর কারণে এ খাতে চাপ তৈরি হয়েছে।

তার ভাষ্য, সরকার এখন নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানো, বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং আমদানির ক্ষেত্রে নতুন সরবরাহকারী দেশ যুক্ত করার চেষ্টা করছে।

অর্থনীতিতে চাপ কমাতে আমদানি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে চীন ও ভারতের বাইরে নতুন বাজার এবং সরবরাহ উৎস গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত। এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গবেষণা ও তথ্যভিত্তিক এ ধরনের আলোচনা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়ক হতে পারে।

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: স্বপন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ