ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইশরাকের পদত্যাগ সংবিধান অনুযায়ী হয়েছে: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে সংবিধানসম্মত বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতে, এ ঘটনায় আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক বিষয়, এখানে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি।’

ইশরাক পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে কী হতো, সে বিষয়েও ব্যাখ্যা দেন রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘ইশরাক পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাকে পদত্যাগ করানোর অনুরোধ জানাতেন। এটিও সাংবিধানিক বিধানের আওতাভুক্ত।’

সরকারে কে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণের বিষয়টিকে সরকারের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। সুশাসন প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন কাকে দায়িত্বে রাখা হবে আর কাকে রাখা হবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।’

মহেশপুর উপজেলা ডাকবাংলোয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগ সংবিধান অনুযায়ী হয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে সংবিধানসম্মত বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতে, এ ঘটনায় আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক বিষয়, এখানে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি।’

ইশরাক পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে কী হতো, সে বিষয়েও ব্যাখ্যা দেন রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘ইশরাক পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাকে পদত্যাগ করানোর অনুরোধ জানাতেন। এটিও সাংবিধানিক বিধানের আওতাভুক্ত।’

সরকারে কে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণের বিষয়টিকে সরকারের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। সুশাসন প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন কাকে দায়িত্বে রাখা হবে আর কাকে রাখা হবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।’

মহেশপুর উপজেলা ডাকবাংলোয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ