ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণভোটের রায় না মানলে বিএনপিকে ’৯৬-এর পরিণতি ভোগ করতে হবে: গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত
ফলো করুন

গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায় সরকার ও বিএনপি যদি পুরোপুরি মেনে না নেয়, তবে দলটিকে ১৯৯৬ সালের মতো রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকারের প্রতিটি নীতি ও পদক্ষেপে চরম বৈপরীত্য, দ্বিচারিতা এবং ব্যর্থতা দৃশ্যমান হচ্ছে, যার ফলে সরকারের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং তা পুরো জাতিকে গভীর অস্বস্তির মধ্যে ফেলেছে। সম্প্রতি সৌদি আরবে উদ্ভূত পরিস্থিতিতে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে তিনি সরকারের গুরুতর কূটনৈতিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন।

তিনি আরও বলেন, জামায়াতসহ ১১ দলীয় জোটই ঐতিহাসিকভাবে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করছে এবং সে কারণেই তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে। জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকার অভ্যুত্থানবিরোধী অবস্থানে চলে গেছে দাবি করে জামায়াত নেতা বলেন, সংবিধান সংস্কারে বিশেষ কোনো দলের ইচ্ছার প্রয়োজন নেই, কারণ গণভোটের মাধ্যমেই জনগণ তাদের সুস্পষ্ট দিকনির্দেশনা জানিয়ে দিয়েছে। যেভাবে বর্তমান সংসদ ও কমিটি দিয়ে সংবিধান সংশোধন করা হচ্ছে, তাতে কোনোভাবেই অতীতের ফ্যাসিবাদী শাসন কাঠামোর বিলোপ ঘটবে না; বরং একদলীয় ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে দেশে পুনরায় স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের অপকর্মের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে দাবি করেন তিনি। বিএনপি মহাসচিবের প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার মন্তব্য করেন, বিগত আন্দোলনে যেসব নেতাকর্মী প্রাণভয়ে ধানক্ষেতে লুকিয়ে ছিলেন, তাঁদের মতামত নিলেই বোঝা যাবে ফ্যাসিবাদ আসলে কাকে বলে। জামায়াত কখনও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাত করেনি উল্লেখ করে তিনি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে বিএনপিকে ’৯৬-এর পুনরাবৃত্তি দেখতে হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পবিত্র কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে সরকার ইসলামবিরোধী অবস্থান নিচ্ছে এবং উন্নয়ন বরাদ্দে বিরোধী দলকে বঞ্চিত করে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্যাগ : মিয়া গোলাম পরওয়ার গণভোট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গণভোটের রায় না মানলে বিএনপিকে ’৯৬-এর পরিণতি ভোগ করতে হবে: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায় সরকার ও বিএনপি যদি পুরোপুরি মেনে না নেয়, তবে দলটিকে ১৯৯৬ সালের মতো রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকারের প্রতিটি নীতি ও পদক্ষেপে চরম বৈপরীত্য, দ্বিচারিতা এবং ব্যর্থতা দৃশ্যমান হচ্ছে, যার ফলে সরকারের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং তা পুরো জাতিকে গভীর অস্বস্তির মধ্যে ফেলেছে। সম্প্রতি সৌদি আরবে উদ্ভূত পরিস্থিতিতে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে তিনি সরকারের গুরুতর কূটনৈতিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন।

তিনি আরও বলেন, জামায়াতসহ ১১ দলীয় জোটই ঐতিহাসিকভাবে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করছে এবং সে কারণেই তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে। জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকার অভ্যুত্থানবিরোধী অবস্থানে চলে গেছে দাবি করে জামায়াত নেতা বলেন, সংবিধান সংস্কারে বিশেষ কোনো দলের ইচ্ছার প্রয়োজন নেই, কারণ গণভোটের মাধ্যমেই জনগণ তাদের সুস্পষ্ট দিকনির্দেশনা জানিয়ে দিয়েছে। যেভাবে বর্তমান সংসদ ও কমিটি দিয়ে সংবিধান সংশোধন করা হচ্ছে, তাতে কোনোভাবেই অতীতের ফ্যাসিবাদী শাসন কাঠামোর বিলোপ ঘটবে না; বরং একদলীয় ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে দেশে পুনরায় স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের অপকর্মের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে দাবি করেন তিনি। বিএনপি মহাসচিবের প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার মন্তব্য করেন, বিগত আন্দোলনে যেসব নেতাকর্মী প্রাণভয়ে ধানক্ষেতে লুকিয়ে ছিলেন, তাঁদের মতামত নিলেই বোঝা যাবে ফ্যাসিবাদ আসলে কাকে বলে। জামায়াত কখনও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাত করেনি উল্লেখ করে তিনি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে বিএনপিকে ’৯৬-এর পুনরাবৃত্তি দেখতে হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পবিত্র কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে সরকার ইসলামবিরোধী অবস্থান নিচ্ছে এবং উন্নয়ন বরাদ্দে বিরোধী দলকে বঞ্চিত করে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ