ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

ছবি: সংগৃহীত
ফলো করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সুফল পেয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন শারমিন, আর স্বর্ণার উন্নতি হয়েছে ১৬ ধাপ।

মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন শারমিন। অন্যদিকে, ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬ নম্বরে জায়গা পেয়েছেন স্বর্ণা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৩ বলে ৫০ রান করেন শারমিন। একই ম্যাচে স্বর্ণার ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৪ রানের ইনিংস। দুই বাংলাদেশি ব্যাটারের এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার এলিসা পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন পেরি। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও ১৪ ধাপ উন্নতি করে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা সাদারল্যান্ড নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন।

নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে ভারতের কয়েকজন ক্রিকেটারের। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় থাকা নন্দনী শর্মা ২৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন। আর ক্রান্তি গৌড়ের উন্নতি হয়েছে নয় ধাপ। তিনি রয়েছেন ৪৩ নম্বরে।

এই র‍্যাংকিংয়ের শীর্ষ দুই স্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চরণী ও দীপ্তি শর্মা। তারা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সুফল পেয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন শারমিন, আর স্বর্ণার উন্নতি হয়েছে ১৬ ধাপ।

মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন শারমিন। অন্যদিকে, ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬ নম্বরে জায়গা পেয়েছেন স্বর্ণা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৩ বলে ৫০ রান করেন শারমিন। একই ম্যাচে স্বর্ণার ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৪ রানের ইনিংস। দুই বাংলাদেশি ব্যাটারের এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার এলিসা পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন পেরি। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও ১৪ ধাপ উন্নতি করে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা সাদারল্যান্ড নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন।

নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে ভারতের কয়েকজন ক্রিকেটারের। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় থাকা নন্দনী শর্মা ২৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন। আর ক্রান্তি গৌড়ের উন্নতি হয়েছে নয় ধাপ। তিনি রয়েছেন ৪৩ নম্বরে।

এই র‍্যাংকিংয়ের শীর্ষ দুই স্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চরণী ও দীপ্তি শর্মা। তারা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ