ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমঅধিকারের বাংলাদেশ গড়তে চাই: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দেশের নাগরিক হিসেবে সবার পরিচয়ই হবে সবার আগে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ভ্রাতৃত্ববোধ থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ধর্মীয় সম্প্রীতি থাকবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ।”

সমাজে বৈষম্য দূর করে সবার সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা প্রত্যেকেই সমান অধিকার নিয়ে বাঁচবো। কারো মধ্যে বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ হবে, বৈষম্যহীন রাষ্ট্র হবে।”

সবাইকে সমঅধিকার নিয়ে বাঁচার সুযোগ করে দিতে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন শামা ওবায়েদ। দুর্গাপূজার আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারেন এবং সারা জীবন এভাবে একসঙ্গে বসবাস করতে পারেন, সেই প্রত্যাশার কথা জানান তিনি।

মন্দির সংস্কার ও এলাকার উন্নয়ন নিয়ে স্থানীয়দের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষ যখন তাঁর কাছে উন্নয়ন কিংবা মন্দির সংস্কারের দাবি নিয়ে আসেন, তখন সেসব দাবি কীভাবে সফল ও বাস্তবায়ন করা যায়, সে চেষ্টা করেন তিনি।

জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার ঐক্য কামনা করে শামা ওবায়েদ বলেন, উন্নয়নের ধারা শুরু হয়েছে। তবে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, “উন্নয়নের ধারা তখনই অটুট থাকবে, যখন ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে অবশ্যই।”

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমঅধিকারের বাংলাদেশ গড়তে চাই: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দেশের নাগরিক হিসেবে সবার পরিচয়ই হবে সবার আগে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ভ্রাতৃত্ববোধ থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ধর্মীয় সম্প্রীতি থাকবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ।”

সমাজে বৈষম্য দূর করে সবার সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা প্রত্যেকেই সমান অধিকার নিয়ে বাঁচবো। কারো মধ্যে বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ হবে, বৈষম্যহীন রাষ্ট্র হবে।”

সবাইকে সমঅধিকার নিয়ে বাঁচার সুযোগ করে দিতে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন শামা ওবায়েদ। দুর্গাপূজার আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারেন এবং সারা জীবন এভাবে একসঙ্গে বসবাস করতে পারেন, সেই প্রত্যাশার কথা জানান তিনি।

মন্দির সংস্কার ও এলাকার উন্নয়ন নিয়ে স্থানীয়দের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষ যখন তাঁর কাছে উন্নয়ন কিংবা মন্দির সংস্কারের দাবি নিয়ে আসেন, তখন সেসব দাবি কীভাবে সফল ও বাস্তবায়ন করা যায়, সে চেষ্টা করেন তিনি।

জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার ঐক্য কামনা করে শামা ওবায়েদ বলেন, উন্নয়নের ধারা শুরু হয়েছে। তবে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, “উন্নয়নের ধারা তখনই অটুট থাকবে, যখন ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে অবশ্যই।”

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ