ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে ভিক্ষার অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ চারজন গ্রেপ্তার

ফাইল ছবি
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সৌদি পুলিশের কর্মকর্তারা জানান, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিক্ষাবৃত্তি বন্ধের উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজের সর্বত্র সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

এদিকে, সাধারণ মানুষকে দান-খয়রাতের অর্থ কেবল অনুমোদিত মাধ্যমের মাধ্যমে দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। তাদের মতে, এভাবে সহায়তা দিলে প্রকৃত প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা উপকৃত হবেন। পাশাপাশি ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সৌদিতে ভিক্ষার অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ চারজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সৌদি পুলিশের কর্মকর্তারা জানান, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিক্ষাবৃত্তি বন্ধের উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজের সর্বত্র সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

এদিকে, সাধারণ মানুষকে দান-খয়রাতের অর্থ কেবল অনুমোদিত মাধ্যমের মাধ্যমে দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। তাদের মতে, এভাবে সহায়তা দিলে প্রকৃত প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা উপকৃত হবেন। পাশাপাশি ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ