ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘হাজারো ডিসেম্বর গেলেও শেখ হাসিনা ফিরবেন না বাংলাদেশে’

রাশেদ খান

‘হাজারো ডিসেম্বর গেলেও শেখ হাসিনা ফিরবেন না বাংলাদেশে’
ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় ও গণহত্যার অভিযোগ তুলে দলটির দেশে ফিরে রাজনীতি করার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, “আওয়ামী লীগ যে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে তাতে তাদের আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার কোনো সুযোগ নাই। ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ জনগণ যে আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে, সেই আওয়ামী লীগকে আর কখনোই স্বাগত জানাতে পারে না।”

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবনসহ অন্যরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


‘হাজারো ডিসেম্বর গেলেও শেখ হাসিনা ফিরবেন না বাংলাদেশে’

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় ও গণহত্যার অভিযোগ তুলে দলটির দেশে ফিরে রাজনীতি করার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, “আওয়ামী লীগ যে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে তাতে তাদের আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার কোনো সুযোগ নাই। ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ জনগণ যে আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে, সেই আওয়ামী লীগকে আর কখনোই স্বাগত জানাতে পারে না।”

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবনসহ অন্যরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ