ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর বিওপির কাছাকাছি অবস্থিত বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের শুরুতে নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

এরপর শহীদ নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁনসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। দেশের স্বাধীনতার জন্য তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।

ট্যাগ : বিজিবি মুক্তিযুদ্ধ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর বিওপির কাছাকাছি অবস্থিত বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের শুরুতে নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

এরপর শহীদ নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁনসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। দেশের স্বাধীনতার জন্য তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ