ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

ছবি : সংগৃহিত
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম পরিচালনা, সময় বরাদ্দ এবং অধিবেশনের সম্ভাব্য মেয়াদ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী এক বছরের সম্ভাব্য সংসদ অধিবেশনগুলোর সময়সূচি নিয়েও আলোচনা করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন বসবে। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তৃতীয় অধিবেশন শেষ হবে।

তবে প্রয়োজন হলে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে।

এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণ নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ জমা পড়েছে ২৪৯টি।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সাচিবিক সহায়তা দেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ : জাতীয় সংসদ সংসদ অধিবেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম পরিচালনা, সময় বরাদ্দ এবং অধিবেশনের সম্ভাব্য মেয়াদ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী এক বছরের সম্ভাব্য সংসদ অধিবেশনগুলোর সময়সূচি নিয়েও আলোচনা করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন বসবে। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তৃতীয় অধিবেশন শেষ হবে।

তবে প্রয়োজন হলে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে।

এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণ নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ জমা পড়েছে ২৪৯টি।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সাচিবিক সহায়তা দেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ