ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের কাছে ১০ হাজার কোটি টাকার প্রস্তাব

ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের কাছে ১০ হাজার কোটি টাকার প্রস্তাব
সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশে অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন গড়ে তুলতে প্রায় ১০ হাজার কোটি টাকার একটি প্রকল্পে চীনা বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য বহুতল আধুনিক আবাসন নির্মাণে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। পুরো অর্থ একসঙ্গে বিনিয়োগ সম্ভব না হলে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। চীন প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। 

বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে তার চীন সফরের সময় এ খাতে একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হতে পারে। 

এ ছাড়া দাশেরকান্দি পয়োনিষ্কাশন শোধনাগারকে পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ, টেকসই পানি সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং শিক্ষা কারিকুলামে চীনা ভাষা অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনায় আসে। 

স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নগর উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। দুই দেশের বিদ্যমান সহযোগিতার ধারাবাহিকতায় নগর অবকাঠামো, সবুজ জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আরও কাজ করার আগ্রহের কথা জানান তিনি। 

ট্যাগ : চীন রাষ্ট্রদূত সচিবালয় স্থানীয় সরকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের কাছে ১০ হাজার কোটি টাকার প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন গড়ে তুলতে প্রায় ১০ হাজার কোটি টাকার একটি প্রকল্পে চীনা বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য বহুতল আধুনিক আবাসন নির্মাণে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। পুরো অর্থ একসঙ্গে বিনিয়োগ সম্ভব না হলে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। চীন প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। 

বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে তার চীন সফরের সময় এ খাতে একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হতে পারে। 

এ ছাড়া দাশেরকান্দি পয়োনিষ্কাশন শোধনাগারকে পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ, টেকসই পানি সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং শিক্ষা কারিকুলামে চীনা ভাষা অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনায় আসে। 

স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নগর উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। দুই দেশের বিদ্যমান সহযোগিতার ধারাবাহিকতায় নগর অবকাঠামো, সবুজ জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আরও কাজ করার আগ্রহের কথা জানান তিনি। 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ