ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে বড় কড়াকড়ি

যুক্তরাষ্ট্রে কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে বড় কড়াকড়ি
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। তবে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বড় ধরনের কড়াকড়ি আনতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।

রয়টার্স জানিয়েছে, প্রায় সব মার্কিন অঙ্গরাজ্যের সঙ্গে হওয়া এই সমঝোতার আওতায় আগামী ১০ বছর কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে কঠোর সীমা থাকবে। ১৮ বছরের কম বয়সীরা দুই প্ল্যাটফর্ম মিলিয়ে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহার করতে পারবে। অভিভাবকের অনুমতি ছাড়া এই সীমা পরিবর্তন করা যাবে না। 

রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অধিকাংশ পুশ নোটিফিকেশনও বন্ধ থাকবে। 

মেটা জানিয়েছে, ১৮ বছরের কম বয়সীদের জন্য বয়স শনাক্তকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। ১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট শনাক্ত ও সরিয়ে দেওয়ার ব্যবস্থাও জোরদার করা হবে। তবে এটিকে যুক্তরাষ্ট্রে ১৩ বছরের কম বয়সীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা হিসেবে দেখা যাবে না।

সমঝোতার অংশ হিসেবে কিশোরদের পোস্টে ‘লাইক’ সংখ্যা প্রদর্শন সীমিত করা, কিছু কসমেটিক বা শরীরের গঠন পরিবর্তনকারী ফিল্টার বন্ধ করা এবং অ্যালগরিদমভিত্তিক ব্যক্তিগত ফিডের বিকল্প রাখার মতো ব্যবস্থাও আসছে।

মেটা শিশু-কিশোরদের সুরক্ষায় এসব পরিবর্তনের পাশাপাশি সর্বোচ্চ প্রায় ১৮ বিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে। এর মধ্যে প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার নিশ্চিতভাবে পরিশোধ করা হবে। আরও প্রায় ৫ বিলিয়ন ডলার টিকটক, ইউটিউব ও স্ন্যাপচ্যাট একই ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে কি না, তার ওপর নির্ভর করবে। 

বুধবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ ইভন গঞ্জালেজ রজার্স মূল সমঝোতাটি অনুমোদন করেছেন। এর ফলে ১৮ আগস্ট শুরু হওয়া ফেডারেল বিচার কার্যক্রম শেষ হয়েছে। মেটা অবশ্য শিশু-কিশোরদের আসক্ত করার মতো ফিচার তৈরির অভিযোগে কোনো অন্যায় স্বীকার করেনি। 

টিকটক এই সমঝোতার পক্ষ নয় এবং এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হচ্ছে না। তবে মেটা টিকটক ও ইউটিউবকে একই ধরনের শিশু-কিশোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। 

সূত্র: রয়টার্স

ট্যাগ : ফেসবুক মেটা ইনস্টাগ্রাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে বড় কড়াকড়ি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। তবে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বড় ধরনের কড়াকড়ি আনতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।

রয়টার্স জানিয়েছে, প্রায় সব মার্কিন অঙ্গরাজ্যের সঙ্গে হওয়া এই সমঝোতার আওতায় আগামী ১০ বছর কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে কঠোর সীমা থাকবে। ১৮ বছরের কম বয়সীরা দুই প্ল্যাটফর্ম মিলিয়ে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহার করতে পারবে। অভিভাবকের অনুমতি ছাড়া এই সীমা পরিবর্তন করা যাবে না। 

রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অধিকাংশ পুশ নোটিফিকেশনও বন্ধ থাকবে। 

মেটা জানিয়েছে, ১৮ বছরের কম বয়সীদের জন্য বয়স শনাক্তকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। ১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট শনাক্ত ও সরিয়ে দেওয়ার ব্যবস্থাও জোরদার করা হবে। তবে এটিকে যুক্তরাষ্ট্রে ১৩ বছরের কম বয়সীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা হিসেবে দেখা যাবে না।

সমঝোতার অংশ হিসেবে কিশোরদের পোস্টে ‘লাইক’ সংখ্যা প্রদর্শন সীমিত করা, কিছু কসমেটিক বা শরীরের গঠন পরিবর্তনকারী ফিল্টার বন্ধ করা এবং অ্যালগরিদমভিত্তিক ব্যক্তিগত ফিডের বিকল্প রাখার মতো ব্যবস্থাও আসছে।

মেটা শিশু-কিশোরদের সুরক্ষায় এসব পরিবর্তনের পাশাপাশি সর্বোচ্চ প্রায় ১৮ বিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে। এর মধ্যে প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার নিশ্চিতভাবে পরিশোধ করা হবে। আরও প্রায় ৫ বিলিয়ন ডলার টিকটক, ইউটিউব ও স্ন্যাপচ্যাট একই ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে কি না, তার ওপর নির্ভর করবে। 

বুধবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ ইভন গঞ্জালেজ রজার্স মূল সমঝোতাটি অনুমোদন করেছেন। এর ফলে ১৮ আগস্ট শুরু হওয়া ফেডারেল বিচার কার্যক্রম শেষ হয়েছে। মেটা অবশ্য শিশু-কিশোরদের আসক্ত করার মতো ফিচার তৈরির অভিযোগে কোনো অন্যায় স্বীকার করেনি। 

টিকটক এই সমঝোতার পক্ষ নয় এবং এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হচ্ছে না। তবে মেটা টিকটক ও ইউটিউবকে একই ধরনের শিশু-কিশোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। 

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ