ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পকে লেখা নাটালি হার্পের আবেগঘন চিঠি প্রকাশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের প্রতি তাঁর গভীর আনুগত্য ও ব্যক্তিগত আবেগ প্রকাশ করা দুটি চিঠি প্রকাশ্যে আসার পর হোয়াইট হাউসের অভ্যন্তরে তাঁদের সম্পর্ক ও নাটালির প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ট্রাম্পের স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের সময় বা তার পরপরই চিঠি দুটি লেখা হয়েছিল। সে সময় ট্রাম্পের বয়স ছিল ৭৬ বছর এবং নাটালি হার্পের বয়স ৩১। চিঠিগুলোতে ট্রাম্পকে হতাশ না করার আকাঙ্ক্ষা, তাঁর স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা এবং প্রেসিডেন্টের প্রতি নিজের গভীর আনুগত্যের কথা তুলে ধরেন নাটালি।

একটি চিঠিতে নিজের কিছু আচরণের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চান নাটালি। সফরের সময় একা হয়ে আতঙ্কিত হয়ে পড়া এবং কাজে মনোযোগ হারানোর বিষয়টিও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি লেখেন, ট্রাম্পের বিরক্তির কারণ হতে পারে—এমন কিছু করতে চান না তিনি। নিজের অবস্থান নিয়ে অন্যদের মন্তব্যের চেয়ে ট্রাম্পের চোখে নিজের ভাবমূর্তি নিয়ে বেশি চিন্তিত ছিলেন বলেও চিঠিতে জানান।

চিঠিতে ট্রাম্পকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন নাটালি। বাবাকে হারানোর পর ট্রাম্পের কাছ থেকে পাওয়া একটি প্রতিশ্রুতির কথাও তিনি স্মরণ করেন। চিঠির শেষে নিজের পুরো হৃদয় দিয়ে ট্রাম্পের প্রতি আনুগত্যের কথা প্রকাশ করেন তিনি।

দ্বিতীয় চিঠিতেও ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরেন নাটালি। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে কাজের চাপ থেকে কিছুটা দূরে থাকার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্ট ছিলেন বলে জানান। ট্রাম্পের সঙ্গে গলফ খেলা, দীর্ঘ আলাপ এবং হাঁটার সময় কাটানোর কথাও চিঠিতে উল্লেখ করেন।

এ চিঠিতে ট্রাম্পের সঙ্গে কথা বলা ও তাঁর কাছাকাছি থাকা অন্য নারীদের নিয়েও নিজের ঈর্ষার কথা স্বীকার করেন নাটালি। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে আগের মতো ব্যক্তিগত ও স্বাভাবিক কথোপকথনে ফিরতে চান বলেও জানান তিনি।

ট্রাম্পের জন্য তথ্য ও সংবাদ সামলানোর কাজে নাটালির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের কর্মীদের মধ্যে তিনি ‘হিউম্যান প্রিন্টার’ নামে পরিচিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের জন্য ইতিবাচক সংবাদ সংগ্রহ ও প্রিন্ট করে সরবরাহ করার কারণে এই ডাকনাম দেওয়া হয়েছিল বলে জানা যায়।

ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা নিয়ে বই লেখার সময় লেখক মাইকেল উলফের হাতে চিঠি দুটি পৌঁছায়। ট্রাম্পের প্রচারণায় যুক্ত কয়েকজন কর্মী তাঁর কাছে চিঠিগুলো দেন। তাদের দাবি ছিল, নাটালির কাছে থাকা সংবাদসংক্রান্ত প্রিন্ট করা নথির মধ্যে চিঠিগুলো পাওয়া গিয়েছিল।

এদিকে ট্রাম্পের ওপর নাটালি হার্পের প্রভাব নিয়ে তাঁর প্রচারণার কয়েকজন কর্মকর্তার মধ্যে অসন্তোষ ছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। চিঠির কিছু অংশ এর আগে নিউইয়র্ক টাইমসেও প্রকাশিত হয়েছিল।

তবে হোয়াইট হাউস নাটালিকে ট্রাম্পের বিশ্বস্ত ও পরিশ্রমী সহযোগী হিসেবে উল্লেখ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল এসব অভিযোগকে প্রত্যাখ্যান করে সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন। ট্রাম্পের সফরে নাটালির ভূমিকা নিয়ে সমালোচনা করা এক ডেমোক্র্যাট সিনেটরের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নাটালি হার্পের বার্ষিক বেতন প্রায় দেড় লাখ ডলার এবং ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তাঁর বিশেষ প্রবেশাধিকার রয়েছে। এমনকি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টের ভাষা ও নাটালির লেখার ধরনেও মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রকাশিত চিঠিগুলো থেকে ট্রাম্প ও নাটালি হার্পের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্কের নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না। তাঁদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে, তা মূলত চিঠির ব্যক্তিগত ভাষা, নাটালির ঘনিষ্ঠ ভূমিকা এবং ট্রাম্পের সঙ্গে তাঁর সফরসঙ্গী হওয়ার বিষয়কে কেন্দ্র করে।

সূত্র: দ্য ডেইলি বিস্ট

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস নাটালি হার্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ট্রাম্পকে লেখা নাটালি হার্পের আবেগঘন চিঠি প্রকাশ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের প্রতি তাঁর গভীর আনুগত্য ও ব্যক্তিগত আবেগ প্রকাশ করা দুটি চিঠি প্রকাশ্যে আসার পর হোয়াইট হাউসের অভ্যন্তরে তাঁদের সম্পর্ক ও নাটালির প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ট্রাম্পের স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের সময় বা তার পরপরই চিঠি দুটি লেখা হয়েছিল। সে সময় ট্রাম্পের বয়স ছিল ৭৬ বছর এবং নাটালি হার্পের বয়স ৩১। চিঠিগুলোতে ট্রাম্পকে হতাশ না করার আকাঙ্ক্ষা, তাঁর স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা এবং প্রেসিডেন্টের প্রতি নিজের গভীর আনুগত্যের কথা তুলে ধরেন নাটালি।

একটি চিঠিতে নিজের কিছু আচরণের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চান নাটালি। সফরের সময় একা হয়ে আতঙ্কিত হয়ে পড়া এবং কাজে মনোযোগ হারানোর বিষয়টিও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি লেখেন, ট্রাম্পের বিরক্তির কারণ হতে পারে—এমন কিছু করতে চান না তিনি। নিজের অবস্থান নিয়ে অন্যদের মন্তব্যের চেয়ে ট্রাম্পের চোখে নিজের ভাবমূর্তি নিয়ে বেশি চিন্তিত ছিলেন বলেও চিঠিতে জানান।

চিঠিতে ট্রাম্পকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন নাটালি। বাবাকে হারানোর পর ট্রাম্পের কাছ থেকে পাওয়া একটি প্রতিশ্রুতির কথাও তিনি স্মরণ করেন। চিঠির শেষে নিজের পুরো হৃদয় দিয়ে ট্রাম্পের প্রতি আনুগত্যের কথা প্রকাশ করেন তিনি।

দ্বিতীয় চিঠিতেও ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরেন নাটালি। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে কাজের চাপ থেকে কিছুটা দূরে থাকার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্ট ছিলেন বলে জানান। ট্রাম্পের সঙ্গে গলফ খেলা, দীর্ঘ আলাপ এবং হাঁটার সময় কাটানোর কথাও চিঠিতে উল্লেখ করেন।

এ চিঠিতে ট্রাম্পের সঙ্গে কথা বলা ও তাঁর কাছাকাছি থাকা অন্য নারীদের নিয়েও নিজের ঈর্ষার কথা স্বীকার করেন নাটালি। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে আগের মতো ব্যক্তিগত ও স্বাভাবিক কথোপকথনে ফিরতে চান বলেও জানান তিনি।

ট্রাম্পের জন্য তথ্য ও সংবাদ সামলানোর কাজে নাটালির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের কর্মীদের মধ্যে তিনি ‘হিউম্যান প্রিন্টার’ নামে পরিচিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের জন্য ইতিবাচক সংবাদ সংগ্রহ ও প্রিন্ট করে সরবরাহ করার কারণে এই ডাকনাম দেওয়া হয়েছিল বলে জানা যায়।

ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা নিয়ে বই লেখার সময় লেখক মাইকেল উলফের হাতে চিঠি দুটি পৌঁছায়। ট্রাম্পের প্রচারণায় যুক্ত কয়েকজন কর্মী তাঁর কাছে চিঠিগুলো দেন। তাদের দাবি ছিল, নাটালির কাছে থাকা সংবাদসংক্রান্ত প্রিন্ট করা নথির মধ্যে চিঠিগুলো পাওয়া গিয়েছিল।

এদিকে ট্রাম্পের ওপর নাটালি হার্পের প্রভাব নিয়ে তাঁর প্রচারণার কয়েকজন কর্মকর্তার মধ্যে অসন্তোষ ছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। চিঠির কিছু অংশ এর আগে নিউইয়র্ক টাইমসেও প্রকাশিত হয়েছিল।

তবে হোয়াইট হাউস নাটালিকে ট্রাম্পের বিশ্বস্ত ও পরিশ্রমী সহযোগী হিসেবে উল্লেখ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল এসব অভিযোগকে প্রত্যাখ্যান করে সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন। ট্রাম্পের সফরে নাটালির ভূমিকা নিয়ে সমালোচনা করা এক ডেমোক্র্যাট সিনেটরের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নাটালি হার্পের বার্ষিক বেতন প্রায় দেড় লাখ ডলার এবং ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তাঁর বিশেষ প্রবেশাধিকার রয়েছে। এমনকি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টের ভাষা ও নাটালির লেখার ধরনেও মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রকাশিত চিঠিগুলো থেকে ট্রাম্প ও নাটালি হার্পের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্কের নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না। তাঁদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে, তা মূলত চিঠির ব্যক্তিগত ভাষা, নাটালির ঘনিষ্ঠ ভূমিকা এবং ট্রাম্পের সঙ্গে তাঁর সফরসঙ্গী হওয়ার বিষয়কে কেন্দ্র করে।

সূত্র: দ্য ডেইলি বিস্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ