ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দে লা ফুয়েন্তেকে রাখতে চায় স্পেন

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দে লা ফুয়েন্তেকে রাখতে চায় স্পেন
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা জয়ের পর স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি আরও দীর্ঘ করার উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও সেটি বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এই কোচকে দায়িত্বে রাখতে চায় স্পেন।

মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। সেই আসরে ঘরের মাঠে দে লা ফুয়েন্তের নেতৃত্বেই জাতীয় দলকে দেখতে চায় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান। রেডিও নাসিওনাল দে এস্পানিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দে লা ফুয়েন্তের নেতৃত্ব, পেশাদারিত্ব ও জাতীয় দলের প্রতি নিবেদনকে প্রশংসা করেন।

লুজান জানান, দে লা ফুয়েন্তের বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত রয়েছে। তবে তার মেয়াদ ২০৩০ বিশ্বকাপ বা তারও পর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে ফেডারেশন। বিশেষ করে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অভিজ্ঞ এই কোচকে দলের সঙ্গে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছে আরএফইএফ।

দে লা ফুয়েন্তের অধীনে স্পেন সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছে। ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের মাধ্যমে দেশটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। কোচের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সম্মিলিত পারফরম্যান্সকেও এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন ফেডারেশন কর্মকর্তারা।

এদিকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিজেদের দেশে আয়োজনের লক্ষ্যও রয়েছে স্পেনের। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি স্পেনের মাটিতে আয়োজন করতে চায় দেশটি।

পুরুষ ও নারী—উভয় ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সাফল্য স্পেনের ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দাবিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করেন আরএফইএফ সভাপতি। তার মতে, এত বড় একটি আসরের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত না হলে সেটি হবে অস্বাভাবিক।

ট্যাগ : বিশ্বকাপ স্পেন ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দে লা ফুয়েন্তেকে রাখতে চায় স্পেন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা জয়ের পর স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি আরও দীর্ঘ করার উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও সেটি বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এই কোচকে দায়িত্বে রাখতে চায় স্পেন।

মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। সেই আসরে ঘরের মাঠে দে লা ফুয়েন্তের নেতৃত্বেই জাতীয় দলকে দেখতে চায় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান। রেডিও নাসিওনাল দে এস্পানিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দে লা ফুয়েন্তের নেতৃত্ব, পেশাদারিত্ব ও জাতীয় দলের প্রতি নিবেদনকে প্রশংসা করেন।

লুজান জানান, দে লা ফুয়েন্তের বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত রয়েছে। তবে তার মেয়াদ ২০৩০ বিশ্বকাপ বা তারও পর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে ফেডারেশন। বিশেষ করে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অভিজ্ঞ এই কোচকে দলের সঙ্গে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছে আরএফইএফ।

দে লা ফুয়েন্তের অধীনে স্পেন সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছে। ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের মাধ্যমে দেশটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। কোচের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সম্মিলিত পারফরম্যান্সকেও এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন ফেডারেশন কর্মকর্তারা।

এদিকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিজেদের দেশে আয়োজনের লক্ষ্যও রয়েছে স্পেনের। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি স্পেনের মাটিতে আয়োজন করতে চায় দেশটি।

পুরুষ ও নারী—উভয় ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সাফল্য স্পেনের ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দাবিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করেন আরএফইএফ সভাপতি। তার মতে, এত বড় একটি আসরের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত না হলে সেটি হবে অস্বাভাবিক।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ