ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের বন্ধনে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের বন্ধনে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা
ছবি: সংগৃহীত
ফলো করুন

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ে করেছেন। দীর্ঘদিন একসঙ্গে থাকা এবং দুই সন্তানের বাবা-মা হওয়ার পর এবার তাঁদের সম্পর্কে যোগ হলো আইনি স্বীকৃতি।

গোয়ায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনের বরাতে জানা যায়, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ে নিবন্ধিত হয়।

গোয়ার ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী বিয়েটি নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার। নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে নির্দিষ্ট সময় অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাঁরা।

বিয়ের দিনও জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন করেননি অর্জুন ও গ্যাব্রিয়েলা। বিকেল ৪টার দিকে সাধারণ পোশাকে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁরা রেজিস্ট্রি অফিসে যান।

২০১৮ সালে অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু। এরপর বিয়ে ছাড়াই তাঁরা একসঙ্গে সংসার শুরু করেন। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। ২০২৩ সালে তাঁদের পরিবারে আসে দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। এর এক বছর পর ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের মাধ্যমে সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন তাঁরা।

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছিলেন অর্জুন। তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে শুধু বিয়ের কাগজই সবকিছু নয়। তবে শেষ পর্যন্ত সেই আইনি স্বীকৃতিই গ্রহণ করলেন অভিনেতা ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন অর্জুন। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে মাহিকা ও মাইরা। প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন। অন্যদিকে গ্যাব্রিয়েলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, সংসার ও দুই সন্তানকে ঘিরে নতুন জীবন এগিয়ে নিয়েছেন তিনি। এবার সেই সম্পর্কই আনুষ্ঠানিকভাবে পেল বিয়ের স্বীকৃতি।

ট্যাগ : বলিউড অর্জুন রামপাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের বন্ধনে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ে করেছেন। দীর্ঘদিন একসঙ্গে থাকা এবং দুই সন্তানের বাবা-মা হওয়ার পর এবার তাঁদের সম্পর্কে যোগ হলো আইনি স্বীকৃতি।

গোয়ায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনের বরাতে জানা যায়, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ে নিবন্ধিত হয়।

গোয়ার ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী বিয়েটি নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার। নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে নির্দিষ্ট সময় অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাঁরা।

বিয়ের দিনও জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন করেননি অর্জুন ও গ্যাব্রিয়েলা। বিকেল ৪টার দিকে সাধারণ পোশাকে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁরা রেজিস্ট্রি অফিসে যান।

২০১৮ সালে অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু। এরপর বিয়ে ছাড়াই তাঁরা একসঙ্গে সংসার শুরু করেন। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। ২০২৩ সালে তাঁদের পরিবারে আসে দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। এর এক বছর পর ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের মাধ্যমে সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন তাঁরা।

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছিলেন অর্জুন। তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে শুধু বিয়ের কাগজই সবকিছু নয়। তবে শেষ পর্যন্ত সেই আইনি স্বীকৃতিই গ্রহণ করলেন অভিনেতা ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন অর্জুন। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে মাহিকা ও মাইরা। প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন। অন্যদিকে গ্যাব্রিয়েলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, সংসার ও দুই সন্তানকে ঘিরে নতুন জীবন এগিয়ে নিয়েছেন তিনি। এবার সেই সম্পর্কই আনুষ্ঠানিকভাবে পেল বিয়ের স্বীকৃতি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ