ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট পুরোপুরি সমাধান করতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। তবে দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতি অতীত থেকে পাওয়া একটি সমস্যা। এই সংকটের সমাধান দ্রুত করা সম্ভব নয়। ছয় মাসের মধ্যে তো নয়ই, এক বছরের মধ্যেও বিদ্যুৎ ও গ্যাস সমস্যার পূর্ণ সমাধান করা সম্ভব হবে না। এজন্য অন্তত দুই বছর সময় প্রয়োজন।

তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ছাড়া দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন। তবে সংকট মোকাবিলায় সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

গ্যাসের সরবরাহ বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণের জন্য অনশোর স্টোরেজ সুবিধা নিয়ে কাজ চলছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।

বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে আমীর খসরু বলেন, দেশে এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন পরিসংখ্যানে দেশের বিদ্যুৎ সক্ষমতার যে চিত্র তুলে ধরা হয়, বাস্তব পরিস্থিতি তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার কাজ করছে।

ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যবহার থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশের কয়লা সম্পদের সম্ভাবনাও পর্যালোচনা করছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে বিভিন্ন উৎসের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরি করা হচ্ছে। এ কাঠামোর মূল বিষয়গুলো মোটামুটি নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।

ট্যাগ : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্যাস সংকট বিদ্যুৎ সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট পুরোপুরি সমাধান করতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। তবে দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতি অতীত থেকে পাওয়া একটি সমস্যা। এই সংকটের সমাধান দ্রুত করা সম্ভব নয়। ছয় মাসের মধ্যে তো নয়ই, এক বছরের মধ্যেও বিদ্যুৎ ও গ্যাস সমস্যার পূর্ণ সমাধান করা সম্ভব হবে না। এজন্য অন্তত দুই বছর সময় প্রয়োজন।

তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ছাড়া দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন। তবে সংকট মোকাবিলায় সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

গ্যাসের সরবরাহ বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণের জন্য অনশোর স্টোরেজ সুবিধা নিয়ে কাজ চলছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।

বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে আমীর খসরু বলেন, দেশে এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন পরিসংখ্যানে দেশের বিদ্যুৎ সক্ষমতার যে চিত্র তুলে ধরা হয়, বাস্তব পরিস্থিতি তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার কাজ করছে।

ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যবহার থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশের কয়লা সম্পদের সম্ভাবনাও পর্যালোচনা করছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে বিভিন্ন উৎসের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরি করা হচ্ছে। এ কাঠামোর মূল বিষয়গুলো মোটামুটি নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ