ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট পুরোপুরি সমাধান করতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। তবে দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।রোববার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতি অতীত থেকে পাওয়া একটি সমস্যা। এই সংকটের সমাধান দ্রুত করা সম্ভব নয়। ছয় মাসের মধ্যে তো নয়ই, এক বছরের মধ্যেও বিদ্যুৎ ও গ্যাস সমস্যার পূর্ণ সমাধান করা সম্ভব হবে না। এজন্য অন্তত দুই বছর সময় প্রয়োজন।[BANGVIEWS-POST:3816]তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ছাড়া দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন। তবে সংকট মোকাবিলায় সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।গ্যাসের সরবরাহ বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণের জন্য অনশোর স্টোরেজ সুবিধা নিয়ে কাজ চলছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে আমীর খসরু বলেন, দেশে এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।[BANGVIEWS-POST:3815]তিনি আরও বলেন, বিভিন্ন পরিসংখ্যানে দেশের বিদ্যুৎ সক্ষমতার যে চিত্র তুলে ধরা হয়, বাস্তব পরিস্থিতি তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার কাজ করছে।ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যবহার থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশের কয়লা সম্পদের সম্ভাবনাও পর্যালোচনা করছে সরকার।অর্থমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে বিভিন্ন উৎসের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরি করা হচ্ছে। এ কাঠামোর মূল বিষয়গুলো মোটামুটি নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী