ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুৎ খাতে আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার: টুকু

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই এই উৎস থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। গত আট মাসে এ খাতে সরকারের ব্যয় হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী বছরের গ্রীষ্ম আসার আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য পূরণ করতে চায় সরকার।লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি মনে করেন, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়লে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষিনির্ভর অর্থনীতির অগ্রগতিও ধরে রাখা সম্ভব হবে।

বিদ্যুৎ খাতে আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার: টুকু