ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরাসরি ক্রয়ে ১৮ কার্গো এলএনজি আনার অনুমোদন দিল সরকার

দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সিসিইএ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারিত সময়ে এলএনজি আমদানি করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি মাসে দুটি করে কার্গো এলএনজি দেশে আনার কথা রয়েছে।[BANGVIEWS-POST:5512]প্রস্তাবে বলা হয়েছে, প্রয়োজন হলে উভয় পক্ষের সম্মতিতে অতিরিক্ত এলএনজি কার্গো কেনার সুযোগ রাখা হবে। এতে ভবিষ্যতে গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানোর সুযোগ থাকবে। সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের গ্যাসের চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরাসরি ক্রয়ে ১৮ কার্গো এলএনজি আনার অনুমোদন দিল সরকার