ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার চাপ কমাতে আশপাশের জেলায় কমিউটার ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার ওপর জনসংখ্যা ও কর্মসংস্থানের চাপ কমাতে রাজধানীর আশপাশের জেলাগুলোকে দ্রুত কমিউটার ট্রেন নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এমন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে ঢাকার বাইরে বসবাসকারীরা আড়াই ঘণ্টার মধ্যে রাজধানীতে এসে দিনের কাজ শেষে আবার নিজ এলাকায় ফিরতে পারেন।

সোমবার (১০ আগস্ট) কমলাপুর রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমানো এবং রাজধানীর আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ করাই কমিউটার রেল নেটওয়ার্ক সম্প্রসারণের অন্যতম লক্ষ্য। এ ধরনের দ্রুত ও সহজ যোগাযোগব্যবস্থা চালু হলে কাজের প্রয়োজনে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের প্রবণতাও কমতে পারে।

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হওয়া ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন দুই দিক থেকে চলাচল করবে। ১৩৫ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। বিপরীতমুখী ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বিরতি থাকবে।

১৪৮ কিলোমিটার দীর্ঘ এ রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে সাতটি স্টেশনে। এগুলো হলো—কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন।

আটটি কোচ নিয়ে চলা ট্রেনটিতে বসার জন্য মোট ৬৩০টি আসন রয়েছে। দাঁড়িয়ে যাতায়াতের সুযোগ থাকায় প্রয়োজন অনুযায়ী এর মোট যাত্রী পরিবহন সক্ষমতা আরও বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেখ রবিউল আলম বলেন, প্রয়োজনীয় সংখ্যক কোচ যুক্ত করা গেলে যাত্রী পরিবহনের সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে। পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভের সংকটের কারণে দীর্ঘদিন ধরে অনেক রুটে প্রত্যাশিত সেবা চালু করা যায়নি। নতুন কোচ ও লোকোমোটিভ সংগ্রহ করা হলে ধাপে ধাপে আরও রুটে কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

কমিউটার রেল নেটওয়ার্কের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আট জোড়া ট্রেন চলাচল করছে। অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ হলে এই রুটে ১৬ জোড়া ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে। পর্যায়ক্রমে ঢাকা-নরসিংদী, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর ও টাঙ্গাইল রুটেও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মানিকগঞ্জকেও এই নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

নতুন ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কম খরচে নিয়মিত ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন। পাশাপাশি এসব অঞ্চল থেকে শাকসবজি, মাছ ও অন্যান্য কৃষিপণ্য দ্রুত রাজধানীর বাজারে পাঠানোর সুবিধাও বাড়বে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

দেশের রেল অবকাঠামোর নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পুরোনো রেললাইন ও লোকোমোটিভের কারণে কিছু রুটে এখনো ঝুঁকি রয়েছে। ১৯৩০ ও ১৯৪০-এর দশকে নির্মিত অনেক রেললাইন এখনো ব্যবহার করা হচ্ছে। পুরোনো এসব লাইন পর্যায়ক্রমে সংস্কার ও প্রতিস্থাপনের কাজ চলছে। এ কারণে সব রুটে একসঙ্গে ট্রেনের সংখ্যা বা অতিরিক্ত ভার বহনের সক্ষমতা বাড়ানো সম্ভব হচ্ছে না।

উদ্বোধনী যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ঢাকা কমিউটার ট্রেন ঢাকা-গোপালগঞ্জ ট্রেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঢাকার চাপ কমাতে আশপাশের জেলায় কমিউটার ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার ওপর জনসংখ্যা ও কর্মসংস্থানের চাপ কমাতে রাজধানীর আশপাশের জেলাগুলোকে দ্রুত কমিউটার ট্রেন নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এমন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে ঢাকার বাইরে বসবাসকারীরা আড়াই ঘণ্টার মধ্যে রাজধানীতে এসে দিনের কাজ শেষে আবার নিজ এলাকায় ফিরতে পারেন।

সোমবার (১০ আগস্ট) কমলাপুর রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমানো এবং রাজধানীর আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ করাই কমিউটার রেল নেটওয়ার্ক সম্প্রসারণের অন্যতম লক্ষ্য। এ ধরনের দ্রুত ও সহজ যোগাযোগব্যবস্থা চালু হলে কাজের প্রয়োজনে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের প্রবণতাও কমতে পারে।

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হওয়া ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন দুই দিক থেকে চলাচল করবে। ১৩৫ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। বিপরীতমুখী ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বিরতি থাকবে।

১৪৮ কিলোমিটার দীর্ঘ এ রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে সাতটি স্টেশনে। এগুলো হলো—কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন।

আটটি কোচ নিয়ে চলা ট্রেনটিতে বসার জন্য মোট ৬৩০টি আসন রয়েছে। দাঁড়িয়ে যাতায়াতের সুযোগ থাকায় প্রয়োজন অনুযায়ী এর মোট যাত্রী পরিবহন সক্ষমতা আরও বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেখ রবিউল আলম বলেন, প্রয়োজনীয় সংখ্যক কোচ যুক্ত করা গেলে যাত্রী পরিবহনের সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে। পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভের সংকটের কারণে দীর্ঘদিন ধরে অনেক রুটে প্রত্যাশিত সেবা চালু করা যায়নি। নতুন কোচ ও লোকোমোটিভ সংগ্রহ করা হলে ধাপে ধাপে আরও রুটে কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

কমিউটার রেল নেটওয়ার্কের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আট জোড়া ট্রেন চলাচল করছে। অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ হলে এই রুটে ১৬ জোড়া ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে। পর্যায়ক্রমে ঢাকা-নরসিংদী, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর ও টাঙ্গাইল রুটেও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মানিকগঞ্জকেও এই নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

নতুন ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কম খরচে নিয়মিত ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন। পাশাপাশি এসব অঞ্চল থেকে শাকসবজি, মাছ ও অন্যান্য কৃষিপণ্য দ্রুত রাজধানীর বাজারে পাঠানোর সুবিধাও বাড়বে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

দেশের রেল অবকাঠামোর নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পুরোনো রেললাইন ও লোকোমোটিভের কারণে কিছু রুটে এখনো ঝুঁকি রয়েছে। ১৯৩০ ও ১৯৪০-এর দশকে নির্মিত অনেক রেললাইন এখনো ব্যবহার করা হচ্ছে। পুরোনো এসব লাইন পর্যায়ক্রমে সংস্কার ও প্রতিস্থাপনের কাজ চলছে। এ কারণে সব রুটে একসঙ্গে ট্রেনের সংখ্যা বা অতিরিক্ত ভার বহনের সক্ষমতা বাড়ানো সম্ভব হচ্ছে না।

উদ্বোধনী যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ