ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে বাংলাদেশ এইচপির হোয়াইটওয়াশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে বাংলাদেশ এইচপির হোয়াইটওয়াশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে ৮৯ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। এবার ৭৪ বল হাতে রেখে সাত উইকেটে মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ এইচপি।

মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করেন জিসান। অপর প্রান্তে জাওয়াদ আবরারও দ্রুত রান তুলতে থাকেন।

তবে দ্বিতীয় ওভারে আরিফউল্লাহর বলে ৮ বলে ২৩ রান করে আউট হন আবরার। একই ওভারে তিন নম্বরে নামা আরিফুল ইসলামও মাত্র ৩ রান করে বোল্ড হয়ে ফেরেন।

দুই উইকেট হারিয়েও আক্রমণের ধারা অব্যাহত রাখেন জিসান। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। দুজনের ৫০ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। সাব্বির অবশ্য ৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।

এরপর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন জিসান। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে সাত ছক্কার সাহায্যে ৫৭ রান করে অপরাজিত থাকেন জিসান। শামীম অপরাজিত থাকেন ৬ বলে ৮ রান করে। মালয়েশিয়ার হয়ে আরিফ দুটি এবং প্রশান্ত মাধুকার একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। শুরুতেই মোহাম্মদ রুবেলের বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হন সাইফউল্লাহ মালিক।

অন্য ওপেনার আসলাম খান বিন মালিকও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। রাকিবুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে ২০ বলে ১৮ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ ৫৮ রানের জুটি গড়লেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি মালয়েশিয়া। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন।

এরপর অধিনায়ক সৈয়দ আজিজকেও ফেরান রনি। জিসানের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫২ বলে ৪০ রান করেন মালয়েশিয়ার অধিনায়ক।

বাংলাদেশ এইচপির হয়ে আবু হায়দার রনি দুটি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট নেন। ফলে ১০৫ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস। পরে জিসানের ঝড়ো ব্যাটিংয়ে ৭৪ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।

ট্যাগ : বাংলাদেশ এইচপি মালয়েশিয়া ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে বাংলাদেশ এইচপির হোয়াইটওয়াশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে ৮৯ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। এবার ৭৪ বল হাতে রেখে সাত উইকেটে মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ এইচপি।

মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করেন জিসান। অপর প্রান্তে জাওয়াদ আবরারও দ্রুত রান তুলতে থাকেন।

তবে দ্বিতীয় ওভারে আরিফউল্লাহর বলে ৮ বলে ২৩ রান করে আউট হন আবরার। একই ওভারে তিন নম্বরে নামা আরিফুল ইসলামও মাত্র ৩ রান করে বোল্ড হয়ে ফেরেন।

দুই উইকেট হারিয়েও আক্রমণের ধারা অব্যাহত রাখেন জিসান। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। দুজনের ৫০ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। সাব্বির অবশ্য ৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।

এরপর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন জিসান। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে সাত ছক্কার সাহায্যে ৫৭ রান করে অপরাজিত থাকেন জিসান। শামীম অপরাজিত থাকেন ৬ বলে ৮ রান করে। মালয়েশিয়ার হয়ে আরিফ দুটি এবং প্রশান্ত মাধুকার একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। শুরুতেই মোহাম্মদ রুবেলের বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হন সাইফউল্লাহ মালিক।

অন্য ওপেনার আসলাম খান বিন মালিকও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। রাকিবুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে ২০ বলে ১৮ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ ৫৮ রানের জুটি গড়লেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি মালয়েশিয়া। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন।

এরপর অধিনায়ক সৈয়দ আজিজকেও ফেরান রনি। জিসানের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫২ বলে ৪০ রান করেন মালয়েশিয়ার অধিনায়ক।

বাংলাদেশ এইচপির হয়ে আবু হায়দার রনি দুটি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট নেন। ফলে ১০৫ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস। পরে জিসানের ঝড়ো ব্যাটিংয়ে ৭৪ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ