ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত'

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

'জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত'
ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জামায়াতে ইসলামী কখনো নিজেদের বলে দাবি করেনি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আন্দোলনের মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দলের কোনো নেতাকেও তুলে ধরা হয়নি বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে জামায়াতের কতজন নিহত হয়েছেন, সে হিসাব সামনে এনে দল কখনো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেনি। আন্দোলনে কার কী ভূমিকা ছিল, দেশের মানুষই তার সাক্ষী বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল। আহত হওয়ার পরও যারা আন্দোলন চালিয়ে গেছেন, তাদের সাহস ও ত্যাগের প্রশংসা করেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ হয়নি। বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন হলেও বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণভোটের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আপস করার জন্য জামায়াতকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দলটি সেসব প্রত্যাখ্যান করেছে। গণভোটের ফল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, সরকারের সমালোচনা ও জনগণের অধিকার নিয়ে কথা বলার কারণে দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে। তবে হামলা বা নির্যাতনের মাধ্যমে তাদের দাবি আদায়ের পথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগ : জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

'জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত'

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের কৃতিত্ব জামায়াতে ইসলামী কখনো নিজেদের বলে দাবি করেনি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আন্দোলনের মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দলের কোনো নেতাকেও তুলে ধরা হয়নি বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে জামায়াতের কতজন নিহত হয়েছেন, সে হিসাব সামনে এনে দল কখনো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেনি। আন্দোলনে কার কী ভূমিকা ছিল, দেশের মানুষই তার সাক্ষী বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল। আহত হওয়ার পরও যারা আন্দোলন চালিয়ে গেছেন, তাদের সাহস ও ত্যাগের প্রশংসা করেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ হয়নি। বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন হলেও বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণভোটের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আপস করার জন্য জামায়াতকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দলটি সেসব প্রত্যাখ্যান করেছে। গণভোটের ফল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, সরকারের সমালোচনা ও জনগণের অধিকার নিয়ে কথা বলার কারণে দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে। তবে হামলা বা নির্যাতনের মাধ্যমে তাদের দাবি আদায়ের পথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ