ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

৫ আগস্টের পর দেশে নতুন করে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গত দুই বছরে রাজনৈতিকভাবে দায়ের করা কোনো গায়েবি মামলার প্রমাণও পাওয়া যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি পরিস্থিতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, অতীতে গায়েবি মামলার ক্ষেত্রে পুলিশকে বাদী হতে দেখা যেত। তবে গত দুই বছরে পুলিশ বাদী হয়ে এ ধরনের কোনো নতুন মামলা করেনি। একই সময়ে রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে—এমন প্রমাণও নেই বলে তিনি দাবি করেন।

আইনমন্ত্রী বলেন, অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাচালান প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদে যেসব বিষয় নির্ধারণ করা হয়েছে, সেগুলো অনুসরণ করেই সার্বিক বাস্তবায়ন করা হবে।

এর আগে সাতক্ষীরায় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এ সময় বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ এবং মামলাজট কমানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ।

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ