ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গফরগাঁওয়ে পাথরবোঝাই ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পথে দুটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে এর একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুতির কারণে তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহে এবং দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর এলাকায় আটকা পড়ে রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল পাথরবোঝাই মালবাহী ট্রেনটি। বিকেল সোয়া ৫টার দিকে গোলাবাড়ি এলাকায় পৌঁছানোর পর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধারের কাজ শুরু করেছে। তবে লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ পুরোপুরি সচল করতে বেশ কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওসি।

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গফরগাঁওয়ে পাথরবোঝাই ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পথে দুটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে এর একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুতির কারণে তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহে এবং দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর এলাকায় আটকা পড়ে রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল পাথরবোঝাই মালবাহী ট্রেনটি। বিকেল সোয়া ৫টার দিকে গোলাবাড়ি এলাকায় পৌঁছানোর পর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধারের কাজ শুরু করেছে। তবে লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ পুরোপুরি সচল করতে বেশ কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওসি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ