ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম প্রকাশ করেন।

এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিন ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে দলের একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজা, প্রতিটি ওয়ার্ডের স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার এবং উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : এনসিপি

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম প্রকাশ করেন।

এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিন ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে দলের একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজা, প্রতিটি ওয়ার্ডের স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার এবং উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ