ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৮৩ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১৩৩ জন, গুলশানে ৫৬ জন এবং উত্তরা বিভাগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ আটজন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাতটি গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : ডিএমপি ঢাকা মহানগর পুলিশ মিরপুর

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৮৩ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১৩৩ জন, গুলশানে ৫৬ জন এবং উত্তরা বিভাগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ আটজন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাতটি গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ