রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন কাজী শামসুর রহমান (৩৫) এবং সাবানা আক্তার জুনি (৩০)। তাদের মধ্যে কাজী শামসুর রহমান পাঁচ বছরের এবং সাবানা আক্তার জুনি তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।[BANGVIEWS-POST:4028]উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালানো হয়।রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই বাসা থেকে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।