ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

ছবি : সংগৃহীত
ফলো করুন

শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী সাজু শেখ ও নূরজাহানের দাম্পত্যজীবন প্রায় ৭০ বছরের। দীর্ঘ এই জীবনে দারিদ্র্য, বার্ধক্য ও অসুস্থতা তাঁদের নিত্যসঙ্গী হলেও একে অপরের পাশে থাকার বন্ধন অটুট রয়েছে।

বিয়ের পর থেকে সাজু শেখের পৈতৃক ভিটায় বসবাস করছেন তাঁরা। আর্থিক সংকটের কারণে সাজু শেখ কাঁচামালের ব্যবসা করতেন। তাঁদের তিন ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। এক ছেলে ঢাকায় রিকশা চালান, আরেক ছেলে দীর্ঘদিন ধরে নিখোঁজ। শেরপুরে থাকা ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে মা-বাবার দেখাশোনা করেন।

তবে নূর ইসলামের নিজের সংসারেও অভাব রয়েছে। কয়েক বছর আগে চিকিৎসার অভাবে তাঁর স্ত্রী ক্যানসারে মারা যান। ফলে বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও ভরণপোষণ চালাতে তাঁকেও হিমশিম খেতে হচ্ছে।

প্রায় পাঁচ বছর আগে পড়ে গিয়ে নূরজাহানের কোমরের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি শয্যাশায়ী। অর্থের অভাবে তাঁর চিকিৎসা করাতে পারছেন না স্বামী ও ছেলে।

গত ৯ সেপ্টেম্বর ঘরের বাইরে দাঁড়িয়ে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন সাজু শেখ। এ সময় তিনি বলতে থাকেন, ‘আল্লাহ আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি।’

স্থানীয় এক ব্যক্তি ওই দৃশ্য ভিডিও করে ফেসবুকে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর তাঁদের চিকিৎসা ও সহায়তার বিষয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগ : শেরপুর বৃদ্ধ দম্পতি দারিদ্র্য

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী সাজু শেখ ও নূরজাহানের দাম্পত্যজীবন প্রায় ৭০ বছরের। দীর্ঘ এই জীবনে দারিদ্র্য, বার্ধক্য ও অসুস্থতা তাঁদের নিত্যসঙ্গী হলেও একে অপরের পাশে থাকার বন্ধন অটুট রয়েছে।

বিয়ের পর থেকে সাজু শেখের পৈতৃক ভিটায় বসবাস করছেন তাঁরা। আর্থিক সংকটের কারণে সাজু শেখ কাঁচামালের ব্যবসা করতেন। তাঁদের তিন ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। এক ছেলে ঢাকায় রিকশা চালান, আরেক ছেলে দীর্ঘদিন ধরে নিখোঁজ। শেরপুরে থাকা ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে মা-বাবার দেখাশোনা করেন।

তবে নূর ইসলামের নিজের সংসারেও অভাব রয়েছে। কয়েক বছর আগে চিকিৎসার অভাবে তাঁর স্ত্রী ক্যানসারে মারা যান। ফলে বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও ভরণপোষণ চালাতে তাঁকেও হিমশিম খেতে হচ্ছে।

প্রায় পাঁচ বছর আগে পড়ে গিয়ে নূরজাহানের কোমরের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি শয্যাশায়ী। অর্থের অভাবে তাঁর চিকিৎসা করাতে পারছেন না স্বামী ও ছেলে।

গত ৯ সেপ্টেম্বর ঘরের বাইরে দাঁড়িয়ে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন সাজু শেখ। এ সময় তিনি বলতে থাকেন, ‘আল্লাহ আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি।’

স্থানীয় এক ব্যক্তি ওই দৃশ্য ভিডিও করে ফেসবুকে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর তাঁদের চিকিৎসা ও সহায়তার বিষয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ