ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা'

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

'দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা'
ছবি : সংগৃহিত
ফলো করুন

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করতে চাইলে তার আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার তার রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা কীভাবে বা কোন পাসপোর্টে দেশে ফিরবেন, সেটি তার বিষয়। বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে আইন কর্তৃপক্ষকে যে ক্ষমতা দিয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। পরবর্তী সংসদ অধিবেশনও নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ায় আপাতত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন দেখছেন না তিনি।

ট্যাগ : আইনমন্ত্রী শেখ হাসিনা

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

'দেশে ফিরলে শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা'

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করতে চাইলে তার আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার তার রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা কীভাবে বা কোন পাসপোর্টে দেশে ফিরবেন, সেটি তার বিষয়। বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে আইন কর্তৃপক্ষকে যে ক্ষমতা দিয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। পরবর্তী সংসদ অধিবেশনও নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ায় আপাতত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন দেখছেন না তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ