ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজীপুরে মাদক, চাঁদাবাজি, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে আরও কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাবিবুর রশিদ বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। যে-ই অপরাধের সঙ্গে জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নীতি হলো দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দেশ থেকে মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি টঙ্গীর মাজার বস্তিসহ গাজীপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত ও কার্যকর অভিযান চালানোর নির্দেশ দেন। আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সড়ক দুর্ঘটনা নিয়েও সভায় কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো দুর্ঘটনা ঘটলে যথাযথ মামলা দায়ের, নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দ্রুত সরকারি আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশকে আরও সক্রিয় হতে হবে।

প্রতিটি সরকারি বিভাগের কাজের অগ্রগতি পরবর্তী সভায় মূল্যায়ন করা হবে বলেও জানান হাবিবুর রশিদ। কোন বিভাগকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল, কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে, তা পর্যালোচনা করে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন মাদক ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ অনেক আশা নিয়ে তাদের নির্বাচিত করেছে। প্রশাসন ও রাজনীতিবিদদের পারস্পরিক বিভেদ ভুলে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে তাদের জবাবদিহি রয়েছে। সে কারণে সরকারের সব সক্ষমতা ব্যবহার করে জনসেবা নিশ্চিত করতে হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার টঙ্গীর মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে চলা মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজউকের জমিতে গড়ে ওঠা অবৈধ বস্তিটি মাদকের বড় কেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় সেখানে অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এ জন্য আরও কঠোর পদক্ষেপ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের কর্মকর্তারা এখন নিজ উদ্যোগে কাজ করছেন এবং পরবর্তী সভার আগেই বেশির ভাগ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

ট্যাগ : গাজীপুর হাবিবুর রশিদ হাবিব

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ