রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪১৩টি যানবাহন ডাম্পিং করা হয়েছে।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ পৃথকভাবে অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১০০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি এবং ২৭টি মোটরসাইকেল ছিল।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩১৪টি মামলা হয়েছে। এর মধ্যে ২২টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি এবং ১৬৮টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১২০টি মামলা করা হয়। এর মধ্যে ৭টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি এবং ৫২টি মোটরসাইকেল ছিল।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২০টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫১টি মোটরসাইকেলসহ মোট ৫১৭টি মামলা হয়েছে।
সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগে। সেখানে ৫৮টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি এবং ২৬৮টি মোটরসাইকেলসহ মোট ৬৪২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।