ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে তোলা হবে আজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া অনুসরণের জন্যই তাকে নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে পেশ করা হচ্ছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত সোমবার শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারিক প্যানেল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে এই অভিযোগ গ্রহণ করেন। বিচারিক প্যানেলের অন্য সদস্য দুজন হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি আদালত মামলায় পলাতক ৩১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এই পরোয়ানাভুক্ত আসামিদের তালিকায় ছিলেন। এছাড়া অন্যান্য মামলায় আগে থেকেই কারাগারে থাকা ১০ জন আসামিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, ৪১ জন আসামির বিরুদ্ধেই অভিযোগ আমলে নেওয়া হয়েছে। প্রাথমিক ও প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে এবং এরপরই এই সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ বিচার কাজ শুরু হবে।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিবি পুলিশ হেফাজতে ইসলাম

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে তোলা হবে আজ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া অনুসরণের জন্যই তাকে নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে পেশ করা হচ্ছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত সোমবার শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারিক প্যানেল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে এই অভিযোগ গ্রহণ করেন। বিচারিক প্যানেলের অন্য সদস্য দুজন হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি আদালত মামলায় পলাতক ৩১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এই পরোয়ানাভুক্ত আসামিদের তালিকায় ছিলেন। এছাড়া অন্যান্য মামলায় আগে থেকেই কারাগারে থাকা ১০ জন আসামিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, ৪১ জন আসামির বিরুদ্ধেই অভিযোগ আমলে নেওয়া হয়েছে। প্রাথমিক ও প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে এবং এরপরই এই সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ বিচার কাজ শুরু হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ