ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষার্থী হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি আ স ম ফিরোজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা এবং তারেক চৌকিদারকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নাইম হাওলাদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নাজিম উদ্দিন ফকির এবং তারেক চৌকিদারকে হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম ভূঁইয়া আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য ৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছিলেন।

এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় সাবেক এই সংসদ সদস্যকে। আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি মামলায় সাজা ভোগের পর জামিন হয়েছে। এরপর আবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরোজ বলেন, যাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন, তারা বিষয়টি বিবেচনা করবেন। তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না, এ মুহূর্তে ক্ষমা চাওয়ার প্রয়োজন রয়েছে।

পরে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে ফিরোজের আইনজীবীরা তার বয়স, অসুস্থতা ও দীর্ঘদিন কারাবন্দি থাকার বিষয়টি তুলে ধরেন।

আ স ম ফিরোজ আদালতে বলেন, তার বয়স ৭৮ বছর। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং আটবার সংসদ সদস্য ছিলেন। তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি এবং বর্তমানে অসুস্থ থাকায় চিকিৎসার প্রয়োজন রয়েছে।

শুনানি শেষে আদালত তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার চিকিৎসার আবেদন করা হলে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী নাইম হাওলাদার। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্য মামলার অভিযোগে বলা হয়েছে, একই দিন যাত্রাবাড়ী এলাকায় গুলিতে আহত হন শিহাব নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করতে গেলে তারেক চৌকিদারও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় মামলা করেন তারেক।

২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন দাবি করেন, উচ্চ আদালত থেকে চারটি মামলায় জামিন পাওয়ার পরও মুক্তির আগেই নতুন দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ট্যাগ : আদালত জুলাই গণঅভ্যুত্থান ডিবি পুলিশ যাত্রাবাড়ী

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থী হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি আ স ম ফিরোজ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ