ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৫৭৭

সংগৃহীত
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।

অভিযানে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, অভিযানে দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিকস চিপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ : গ্রেফতার ডিএমপি মামলা ইয়াবা

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৫৭৭

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।

অভিযানে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, অভিযানে দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিকস চিপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ