ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেনজীর আহমেদের দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ ১১ অক্টোবর

ছবি : সংগৃহিত
ফলো করুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় নতুন তারিখ ঘোষণা করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ মে একই আদালত মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, অভিযোগ গঠনের পর থেকে এখন পর্যন্ত মামলার ২৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে নির্দিষ্ট পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেছিলেন। তবে তদন্তে তার নামে ঘোষিত সম্পদের তুলনায় অতিরিক্ত সম্পদের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদের নামে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়।

দুদকের দাবি, আয় ও সম্পদের হিসাব বিশ্লেষণ করে প্রায় ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, এসব সম্পদের অর্থের উৎস ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী কোম্পানিতে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ ব্যবহারের অভিযোগ রয়েছে।

মামলাটির বিচার কার্যক্রম বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ চলমান রয়েছে।

ট্যাগ : বেনজীর আহমেদ দুদক সাবেক আইজিপি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বেনজীর আহমেদের দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ ১১ অক্টোবর

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ