ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লেবাননে যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

এ ছাড়া ভোরের আগে ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহর ও এর আশপাশের এলাকায় গোলাবর্ষণও করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লেবাননে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন ওই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি কার্যকরের অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরপরই এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং শান্তি প্রক্রিয়ার ওপর নতুন চাপ সৃষ্টি করবে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : লেবানন ইসরাইল যুদ্ধবিরতি

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৫

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

এ ছাড়া ভোরের আগে ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহর ও এর আশপাশের এলাকায় গোলাবর্ষণও করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লেবাননে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন ওই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি কার্যকরের অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরপরই এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং শান্তি প্রক্রিয়ার ওপর নতুন চাপ সৃষ্টি করবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ