ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ।

এর আগে গত ১২ জুন দুপুরে রামপুরা এলাকায় নিজের বাসার কাছেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির পরপরই হাতিরঝিল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পলাশ একসময় রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকাভুক্ত ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে। দীর্ঘ কারাভোগের পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছিলেন।

ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : কাইল্লা পলাশ রামপুরা গুলিবিদ্ধ

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ।

এর আগে গত ১২ জুন দুপুরে রামপুরা এলাকায় নিজের বাসার কাছেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির পরপরই হাতিরঝিল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পলাশ একসময় রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকাভুক্ত ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে। দীর্ঘ কারাভোগের পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছিলেন।

ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ