ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ নভেম্বর বাগেরহাট ও খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরসূচিতে মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিনিয়োগসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ এবং শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন অন্তর্ভুক্ত রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সকাল ৯টা ১৫ মিনিটে সেখান থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে।

এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বন্দর এলাকার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে সেখান থেকে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করবেন।

দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

দ্বিতীয় আসরের উদ্বোধনী আয়োজন খুলনা থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

খুলনার কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিপ্যাডে পৌঁছে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাগেরহাট ও খুলনা জেলা প্রশাসন এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা বাগেরহাট মোংলা বন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৫ নভেম্বর বাগেরহাট ও খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরসূচিতে মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিনিয়োগসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ এবং শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন অন্তর্ভুক্ত রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সকাল ৯টা ১৫ মিনিটে সেখান থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে।

এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বন্দর এলাকার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে সেখান থেকে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করবেন।

দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

দ্বিতীয় আসরের উদ্বোধনী আয়োজন খুলনা থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

খুলনার কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিপ্যাডে পৌঁছে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাগেরহাট ও খুলনা জেলা প্রশাসন এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ