ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ফলো করুন

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি তরুণ বিশ্বাস রায় চট্টগ্রামের সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এক সিএনজি অটোরিকশাচালকের অসদাচরণের শিকার হন তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিএনজিচালক ও ওই বিদেশি পর্যটকের মধ্যে উত্তেজিত বাকবিতণ্ডা চলছে।

নেটিজেনরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানা গেছে, বিশ্বাস রায় নেপালের ইলাম জেলার বাসিন্দা। তিনি গত ১৮ মে সাইকেলযোগে নেপাল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটির ভিডিও পর্যালোচনা করা হয়েছে। অভিযুক্ত সিএনজিচালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ : সাতকানিয়া নেপালি পর্যটক হেনস্তা

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি তরুণ বিশ্বাস রায় চট্টগ্রামের সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এক সিএনজি অটোরিকশাচালকের অসদাচরণের শিকার হন তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিএনজিচালক ও ওই বিদেশি পর্যটকের মধ্যে উত্তেজিত বাকবিতণ্ডা চলছে।

নেটিজেনরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানা গেছে, বিশ্বাস রায় নেপালের ইলাম জেলার বাসিন্দা। তিনি গত ১৮ মে সাইকেলযোগে নেপাল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটির ভিডিও পর্যালোচনা করা হয়েছে। অভিযুক্ত সিএনজিচালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ