ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজা যুদ্ধবিরতি আলোচনায় কায়রো যাচ্ছেন হামাস নেতা

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন হামাসের রাজনৈতিক নেতা ও প্রধান আলোচক খলিল আল-হাইয়া। রোববার (১৬ আগস্ট) মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।এএফপি ও আনাদোলু এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব নেওয়ার পর এটিই আল-হাইয়ার প্রথম মিসর সফর। গাজার যুদ্ধবিরতি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চলমান মতপার্থক্য বৈঠকে গুরুত্ব পেতে পারে।এদিকে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের ইসরাইল ও মিসর সফরের কথা রয়েছে। গাজা নিয়ে প্রস্তাবিত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানের ব্যবধান কমানোর চেষ্টা করবেন তিনি। সফরে তার সঙ্গে থাকার কথা ‘বোর্ড অব পিস’-এর গাজাবিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভের।[BANGVIEWS-POST:3782]এর আগে গাজা নিয়ে প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনার বিরোধিতা করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিকল্পনাটিতে হামাসের অস্ত্র একটি নতুন ফিলিস্তিনি পরিচালনা কমিটির কাছে হস্তান্তরের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের ওপর মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাশা করছে তাদের সংগঠন।যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।সূত্র: আল জাজিরা

গাজা যুদ্ধবিরতি আলোচনায় কায়রো যাচ্ছেন হামাস নেতা